অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করেছে স্লোভাকিয়া,জানালেন দেশটির প্রধানমন্ত্রী

রাশিয়ার অ্যাস্ট্রাখান এর নিকটবর্তী আশুলুক শ্যুটিং রেঞ্জে ৫ অগাস্ট ২০১৭ তারিখে একটি এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে। শুক্রবার স্লোভাকিয়া জানায় যে, দেশটি তাদের এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ইউক্রেনকে হস্তান্তর করেছে। (ফাইল ফটো)

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষায় সহায়তা করতে, ইউক্রেনকে নিজেদের এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দান করেছে স্লোভাকিয়া। শুক্রবার এই তথ্য জানিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার।

রাশিয়ার সামরিক আক্রমণটি প্রতিরোধে সহায়তা করতে পশ্চিমা দেশগুলোর কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আবেদন করেছিল ইউক্রেন। রাশিয়ার আক্রমণ অভিযান এখন দ্বিতীয় মাসের জন্য চলছে।

এক টুইট বার্তায় হেগার বলেন, “আমি এটা নিশ্চিত করতে চাই যে, স্লোভাকিয়া ইউক্রেনকে একটি এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করেছে। ইউক্রেনীয় জাতি বীরত্বের সাথে তাদের সার্বভৌম দেশটি রক্ষা করছে এবং আমাদেরকেও।”

তিনি আরও বলেন যে, স্লোভাকিয়ার নিজস্ব প্রতিরক্ষাও সুরক্ষিত রয়েছে। শুক্রবার কিয়েভ সফর করেন হেগার।

নেটো সদস্যদেশ স্লোভাকিয়া এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটারি পরিচালনা করে আসছিল। ১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়ার ভাঙনের সময়ে ঐ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি পেয়েছিল স্লোভাকিয়া।

This item is part of
XS
SM
MD
LG