অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যামেরুন বলছে বিচ্ছিন্নতাবাদীরা সীমান্তবর্তী বোরোরো জাতির উপর আক্রমণ চালিয়েছে

ক্যামেরুনের ইংরেজী ভাষাভাষী উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি মানচিত্র।
ক্যামেরুনের ইংরেজী ভাষাভাষী উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি মানচিত্র।

ক্যামেরুনের কর্তৃপক্ষ শুক্রবার জানায় যে, নাইজেরিয়ার সীমান্তবর্তী একটি গ্রামে এই সপ্তাহের শুরুর দিকে বিচ্ছিন্নতাবাদীরা আক্রমণ চালিয়েছিল। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে, আক্রমণকারীরা অন্তত ১২টি বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং ছয়জনকে হত্যা করেছে। কর্তৃপক্ষ বলছে, আপাতদৃষ্টিতে মনে হয়েছে যে বিদ্রোহীরা বোরোরো জাতির মানুষজনকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বিচ্ছিন্নতাবাদীরা বোরোরোদের বিরুদ্ধে সরকারী সৈন্যদের সাথে সহযোগিতার অভিযোগ করে থাকে।

ক্যামেরুনের সামরিক বাহিনী জানিয়েছে যে, বিচ্ছিন্নতাবাদীরা নির্বিচারে আকাশে গুলি ছুড়তে থাকে এবং বনহং-এ বাড়িঘর পুড়িয়ে দেয়। নাইজেরিয়ার সীমান্তবর্তী উনডু ডিস্ট্রিক্ট এর পশ্চিমাঞ্চলের একটি গ্রাম বনহং। তবে কয়টি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বা কয়জন মানুষ নিহত হয়েছেন, সেই বিষয়ে সামরিক বাহিনী কিছু জানায়নি।

বিচ্ছিন্নতাবাদীরা হোয়াটসঅ্যাপ ও ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে, বনহং এ চালানো হামলাটির ভিডিওচিত্র প্রকাশ করেছে।

ভিডিওটিতে দেখা যায়, প্রায় ১৫ জন বিচ্ছিন্নতাবাদী বলছেন যে তারা ক্যামেরুনের সামরিক বাহিনী কর্তৃক সংঘটিত অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করছেন। একই সাথে তারা অভিযোগ করেন যে, সরকারী বাহিনী বোরোরো ও ফুলানি জাতিগোষ্ঠীর মানুষজনের বাড়িঘর, ক্ষেতখামার ও গরুর খামারগুলোকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। ভিডিওটিতে তাদেরকে প্রায় আটটি বাড়িতে আগুন দিতে দেখা যায়।

অ্যাম্বাজোনিয়া ডিফেন্স ফোর্সেস নামক একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সহকারী প্রতিরক্ষা প্রধান, কাপো ড্যানিয়েল বলেন যে উনডু ডিস্ট্রিক্ট এর যোদ্ধারা আক্রমণটি সংগঠিত করে। বনহং গ্রামটি ঐ ডিস্ট্রিক্টেই অবস্থিত।

ড্যানিয়েল জানান যে, বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইরত ক্যামেরুনের সরকারী সৈন্যদের সাথে বোরোরো জাতির যারা সহযোগিতা করে, অ্যাম্বাজোনিয়ান ডিফেন্স ফোর্সেস তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করে। অপরদিকে যারা বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে, তাদেরকে তারা মিত্র মনে করে।

উনডু ডিস্ট্রিক্টটি ডোংগা মানতুং বিভাগে অবস্থিত। ডোংগা মানতুং এর সর্বোচ্চ সরকারী কর্মকর্তা, নোয়েন্তি সাইমন ডুহ ক্যামেরুনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিআরটিভি-কে বলেন যে, প্রায় কোন সপ্তাহই এমন যায় না যখন বিচ্ছিন্নতাবাদীরা বোরোরোদের উপর আক্রমণ চালায় না।


XS
SM
MD
LG