অ্যাকসেসিবিলিটি লিংক

ঈদযাত্রায় জাতীয় পরিচয়পত্র ছাড়া লঞ্চের টিকিট পাওয়া যাবে না—জানিয়েছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

ঈদযাত্রায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া দূরপাল্লা যাত্রীদের লঞ্চের টিকিট পাওয়া যাবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি জানান, ঈদের পাঁচ দিন আগে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রবিবার (১০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার ও লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা” শীর্ষক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌ নিরাপত্তা স্বার্থে আসন্ন ঈদযাত্রা থেকে আমরা এ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি। ঈদের পর আমরা আরও কঠোর হবো। এটা হবে স্থায়ী পদক্ষেপ।

তিনি বলেন, যাদের এনআইডি কার্ড নেই তাদের জন্মনিবন্ধন সার্টিফিকেট লাগবে।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে কোনো লঞ্চের মালিক নির্ধারিত থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন। তবে কম টাকা ভাড়া নিয়ে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।

তিনি বলেন, ঈদের পাঁচ দিন আগে ও পাঁচ দিন পর পর্যন্ত মালবাহী লঞ্চ চলবে না। বিজিএমইএ থেকে জানিয়েছে, আগামী ২৭ এপ্রিল থেকে গার্মেন্টস পর্যায়ক্রমে ছুটি হবে।

তিনি বলেন, রাতে স্পিড বোট চলবে না আর দিনে মালবাহী লঞ্চ চলবে না।

তিনি আরও জানান, পদ্মা সেতুর নিচ দিয়ে ভোর ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত এখন মাত্র ৬টি ফেরি চলছে। এটি ২৪ ঘন্টা চলার সিদ্ধান্ত হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG