অ্যাকসেসিবিলিটি লিংক

সিলেটে ছুরিকাঘাতে যুবক নিহত

সিলেটে ছুরিকাঘাতে যুবক নিহত (প্রতীকী ছবি)
সিলেটে ছুরিকাঘাতে যুবক নিহত (প্রতীকী ছবি)

সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজের সামনে শনিবার (৯ এপ্রিল) রাতে ১৯ বছরের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত নাজিম আহমেদ হোটেলের কর্মচারী ও নগরীর দরগা মহল্লার নুর মিয়ার ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, রাত ৯টার দিকে হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে থেকে নাজিমকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাতেই ওই এলাকা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।

This item is part of
XS
SM
MD
LG