অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে করোনায় কেউ মারা যাননি, শনাক্ত ৪২

বাংলাদেশে করোনায় কেউ মারা যাননি, শনাক্ত ৪২ (প্রতীকী ছবি)
বাংলাদেশে করোনায় কেউ মারা যাননি, শনাক্ত ৪২ (প্রতীকী ছবি)

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৪২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে বাংলাদেশে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জনে পৌঁছেছে। তবে এই সময় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ছয় দিন করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ। ফলে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ জন অপরিবর্তিত রয়েছে।

রবিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৯ পরীক্ষাগারে ৫ হাজার ২৫৪ নমুনা সংগ্রহ করা হয়েছে। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৫ হাজার ২৪৪ নমুনা।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭০৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৫ শতাংশ।

This item is part of
XS
SM
MD
LG