অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু (প্রতীকী ছবি)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু (প্রতীকী ছবি)

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে, পুকুরের পানিতে ডুবে দুই মেয়ে-শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলা সদরের মাঝিকারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম নুসাইবা (৬) ও রোজামনি (৬)। রোজামনি ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। আর, নুসাইবা একই এলাকার মনির হোসেনের মেয়ে।

পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জানায়, সকালে দুই শিশু বাড়ির কাছাকাছি খেলা করার সময়, স্থানীয় পাইলট স্কুলের পাশের পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে, পুকুর থেকে তাদের উদ্ধার করে, নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, “পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

This item is part of
XS
SM
MD
LG