অ্যাকসেসিবিলিটি লিংক

খুলনার কয়রায় আদিবাসী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জন আটক

খুলনার কয়রায় নৃগোষ্ঠীর নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জন আটক (প্রতীকী ছবি)
খুলনার কয়রায় নৃগোষ্ঠীর নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জন আটক (প্রতীকী ছবি)

বাংলাদেশের খুলনা জেলার কয়রায় আদিবাসী জনগোষ্ঠীর এক নারী (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার নলপাড়া গ্রামে এ ঘটনায় সোমবার তাদের আটক করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, “রবিবার মধ্যরাতে তিনজন দুর্বৃত্ত ওই নারীর সঙ্গে অশোভন আচরণ করেন”।

ভুক্তভোগী নারী এক সন্তানের জননী এবং তার স্বামী ইটভাটায় কাজের জন্য বাড়ির বাইরে থাকেন।

তিনি আরও বলেন, “খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে ছয়জনকে আটক করেছে”।

This item is part of
XS
SM
MD
LG