অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানে নতুন সুদহার নির্ধারণ

বাংলাদেশ ব্যাংক ভবন।
বাংলাদেশ ব্যাংক ভবন।

বাংলাদেশে, ব্যাংকের মতো ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) জন্য আমানতের ক্ষেত্রে সর্বনিম্ন সাত শতাংশ এবং ঋণ দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১১ শতাংশ সুদের হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে। এ নির্দেশনা, ১ জুলাই থেকে কার্যকর করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক বলেছে, কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ঋণের ওপর উচ্চ সুদের হারের সঙ্গে, আমানতের ওপরও উচ্চ সুদ প্রদান করছে, যা মোটেই বিনিয়োগ বান্ধব নয়।

আমানত সংগ্রহ এবং ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটি একীভূত ব্যবস্থা আনতে, কেন্দ্রীয় ব্যাংক একটি যুক্তিসঙ্গত সুদের হার নির্ধারণ করেছে; যাতে বিনিয়োগের পাশাপাশি তহবিলের খরচ কমানো যায়।

This item is part of
XS
SM
MD
LG