অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ২৫ কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর

বিশ্বব্যাংক ভবন।
বিশ্বব্যাংক ভবন।

করোনা মহামারির বিরূপ প্রভাব থেকে অর্থনীতির পুনরুদ্ধার ও সহনশীলতার জন্য, বাংলাদেশকে ২৫কোটি মার্কিন ডলার দিয়েছে বিশ্বব্যাংক।

সোমবার (১৮ এপ্রিল) ‘বাংলাদেশ-ফার্স্ট রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসিআই)’ এর অধীনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে ২৫ কোটি ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আনিস নিজ নিজ পক্ষে ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।

বিশ্বব্যাংক ‘বাংলাদেশ-ফার্স্ট রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি ওয়ান)’ শিরোনামে ২৫ কোটি ডলার বাজেট সহায়তা প্রদান করতে সম্মত হয়েছে, যা কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ও উন্নয়ন গতি বজায় রাখতে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডিপিসি সিরিজ পরপর দুই অর্থবছর ২০২১-২২ ও ২০২২-২৩ এ ৫০কোটি ডলার প্রদান করবে। ডিপিসির বাকি উদ্দেশ্যগুলো হলো-কোভিড-১৯ পরবর্তী পুনরুদ্ধারের জন্য বাজেট প্রণোদনা বাস্তবায়নের প্রচেষ্টায়, বাংলাদেশকে সহায়তা করা এবং ভবিষ্যতের অভিঘাত সামলাতে, প্রতিরোধ ক্ষমতা বাড়ানো।

এ ঋণের সুদের হার এক দশমিক ২৫ শতাংশ এবং সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ। এই ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

This item is part of
XS
SM
MD
LG