অ্যাকসেসিবিলিটি লিংক

ডব্লিউএফপি বলছে খাদ্য এখন ইউক্রেনের দুর্গম এলাকায় পৌঁছাচ্ছে

ইউক্রেনের কিয়েভ অঞ্চলের বোরোডিয়ানকা শহরে রাশিয়ার আক্রমণের সময় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনের ধ্বংসাবশেষের মধ্যে একজন মহিলা তাঁর ছেলের লাশ খুঁজে বের করার চেষ্টা করছেন এবং কাঁদছেন । ৯ এপ্রিল, ২০২২
ইউক্রেনের কিয়েভ অঞ্চলের বোরোডিয়ানকা শহরে রাশিয়ার আক্রমণের সময় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনের ধ্বংসাবশেষের মধ্যে একজন মহিলা তাঁর ছেলের লাশ খুঁজে বের করার চেষ্টা করছেন এবং কাঁদছেন । ৯ এপ্রিল, ২০২২

বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) বলেছে যে তারা ইউক্রেনের যে সব এলাকায় আগে যাওয়া যাচ্ছিল না তারা এখন সেই সব এলাকায় খাদ্য সহায়তার বিতরণ বাড়াচ্ছে কিন্তু অনেক এলাকাই এখনও নাগালের বাইরে রয়ে গেছে।

ইউক্রেনের সংঘাতের সাত সপ্তাহের মধ্যে, জাতিসংঘ প্রায় ৫০০০ বেসামরিক লোকের হতাহতের ঘটনা রেকর্ড করেছে, যার মধ্যে ২০০০ জনেরও বেশি নিহত হয়েছে। এ সংখ্যা জাতিসংঘ পরিমিত বলে মনে করে।

একই সময়ে, বিশ্ব খাদ্য কর্মসূচি অনুমান করে যে দেশের .৪ কোটি ৪০ লক্ষ জনসংখ্যার প্রায় অর্ধেকই পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি নিয়ে চিন্তিত। তাদের মধ্যে প্রচন্ড ভাবে প্রায় ৬০ লক্ষ লোকের খাদ্য এবং নগদ সহায়তার প্রয়োজন।

ল্যভিভ থেকে কথা বলার সময়, ইউক্রেনের ডাব্লিউএফপি’র জরুরি সমন্বয়কারী জ্যাকব কার্ন বলেছেন যে তার সংস্থা ৬০,০০০ টনেরও বেশি খাদ্য সংগ্রহ করেছে, যা দুই মাসের জন্য ২০ লক্ষ মানুষের জন্য যথেষ্ট।

তিনি বলেন, কিছু সাহায্য আগে যে সব এলাকা নাগালের বাইরে ছিল অরক্ষিত লোকেদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এই সব এলাকা হচ্ছে বুচা, ইরপিন, হোস্টোমেল এবং বোরোদিয়াঙ্কার মতো জায়গা, যেখানে বেসামরিক নাগরিকরা কয়েক সপ্তাহ ধরে রাশিয়ান সৈন্যদের আক্রমণের ভয়াবহ হামলার শিকার হয়েছে।

তিনি আরো বলেন, “ডব্লিউএফপি বেষ্টিত এবং সংঘাত-আক্রান্ত এলাকায় “সদয় খাদ্য সহায়তা কর্মসূচী”র মাধ্যমে সহায়তা ইউক্রেনের ১৭ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে। ১৭ লক্ষের মধ্যে ১৪ লক্ষ মানুষ ঘেরা বা আংশিকভাবে ঘেরা এলাকায় আটকে পড়া পরিবার। তবে এই দ্বন্দ্বের মধ্যে সবচেয়ে দুর্বলদের অনেকেই আমাদের সাহায্যের নাগালের বাইরে রয়ে গেছে ।”

This item is part of
XS
SM
MD
LG