অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলের মোসাদের সাথে যোগসূত্রের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে ইরান


ইরানের প্রেসিডেন্সির প্রকাশিত এই ছবিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের তেহরানের বাইরে জাতীয় সেনা দিবসে সেনাদের পরিদর্শন করছেন। ফাইল ছবি, এপ্রিল ১৮,২০২২
ইরানের প্রেসিডেন্সির প্রকাশিত এই ছবিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের তেহরানের বাইরে জাতীয় সেনা দিবসে সেনাদের পরিদর্শন করছেন। ফাইল ছবি, এপ্রিল ১৮,২০২২

ইরানের গোয়েন্দা কর্মকর্তারা ইসরাইলের মোসাদ এজেন্সির সাথে সম্পর্কিত একটি গ্রুপের তিনজনকে গ্রেপ্তার করেছে এবং গোপন তথ্য প্রকাশের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছে। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টিভি এ সংবাদ জানায়।

রিপোর্টে বলা হয়েছে, তাদেরকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান ও বেলুচিন্তান থেকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদের পরিচয় জানানো হয়নি এবং কীভাবে গোপল তথ্য তাদের হস্তগত হয়েছিল সে সম্পর্কেও কিছু অলা হয়নি।

ইরান ও ইসরাইল দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও ছায়া-যুদ্ধের অভিযোগ এনেছে। ইরানকে সর্ববৃহৎ হুমকি হিসেবে দেখে ইসরাইল এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে বারবার দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। ইরান এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে এবং যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছে।

জানুয়ারিতে ইসরাইল বলেছিল যে তারা ইরানের একটি গুপ্তচর চক্র ভেঙে দিয়েছে।তাদের দাবি, এ চক্রটি স্পর্শকাতর সাইটসমূহের ছবি তোলার জন্য, গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য এবং তাদের ছেলেদের ইসরাইলি সামরিক গোয়েন্দা সংস্থায় যোগদানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা ইসরাইলি নারীদের নিয়োগ দিয়েছিল।

জুলাই মাসে ইরান বলেছিল, গোপনে পশ্চিম সীমান্ত পেরিয়ে ইরানে লুকিয়ে থাকা মোসাদের সাথে যুক্ত একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের তারা গ্রেপ্তার করেছে।

ইরান মাঝে মাঝে কিছু মানুষকে আটকের ঘোষণা দিয়ে বলে যে, তারা যুক্তরাষ্ট্র এবং ইসরাইলসহ বিদেশী দেশের জন্য গুপ্তচরবৃত্তি করছে।

২০২০ সালে ইরান একজন বিশিষ্ট ইসলামী রেভ্যুলুশনারি গার্ড জেনারেল সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে তথ্য ফাঁস করার জন্য দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়। ঐ জেনারেল পরে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন।

ইরান ইসরাইলকে স্বীকৃতি দেয় না এবং অঞ্চলজুড়ে থাকা হিজবুল্লাহ ও হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন করে।

XS
SM
MD
LG