দক্ষিণ সুদানের সবচেয়ে পুরোনো ইংরেজি ভাষার সংবাদপত্র জুবা মনিটরের প্রধান সম্পাদককে কথিত অসদাচরণের জন্য প্রকাশনা বন্ধ করার আদালতের যে আদেশ দেয়া হয়েছিল তা অমান্য করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কাগজটি বন্ধ করার জন্য গত সপ্তাহে জুবার কাটোর হাইকোর্টের জারি করা আদেশ মতে কাজ না করার পরে মঙ্গলবার বিকেলে আনা নামিরিয়ানোকে গ্রেপ্তার করা হয়। তাকে জুবার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে বলে জানা গেছে।
এই মামলা সংবাদপত্রের ব্যবস্থাপনা এবং এর প্রয়াত প্রতিষ্ঠাতা, প্রবীণ সাংবাদিক আলফ্রেড তাবানের পরিবারের মধ্যে বিরোধ সংক্রান্ত। সাংবাদিক আলফ্রেড তাবান ২০১৯ সালের এপ্রিলে মারা গেছেন। তাবানের পরিবার ২০২০ সালে কাগজের মালিকানা এবং সম্পদের অব্যবস্থাপনার জন্য এই সংবাদপত্রের পরিচালকদের এবং এর প্রকাশক, গ্র্যান্ড মিডিয়া আফ্রিকার বিরুদ্ধে অভিযোগ করে একটি মামলা করেছিল।
মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংবাদপত্রের কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়েছে তাবানের পরিবার।
তাবান পরিবারের প্রতিনিধিত্বকারী অ্যাটর্নি বেকু পিটিয়া লাগু বলেছেন, গত সপ্তাহে কাতোর হাইকোর্ট জুবা মনিটরের কার্যক্রম স্থগিত করেছে ।
পিটিয়া ভয়েস অফ আমেরিকার সাউথ সুদান ইন ফোকাস অনুষ্ঠানে বলেছেন," আনা ইচ্ছাকৃতভাবে আদালতের রায় কার্যকর করতে অস্বীকার করেছিলেন যেখানে এই মাসের ১৩ তারিখে তাকে সংবাদপত্র বন্ধ করতে ও কোম্পানির কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছিল”।
নামিরিয়ানোর প্রতিনিধিত্বকারী একজন অ্যাটর্নি লাজারাস ইউগু বলেছেন, আদালত কখনই তার মক্কেল বা প্রকাশককে পত্রিকা বন্ধ করে দেওয়ার আদেশের বিষয়ে অবহিত করেনি। তিনি তার মক্কেলের গ্রেপ্তারকে অবৈধ বলেছেন।
ইউগুগু ভয়েস অফ আমেরিকার সাউথ সুদান ইন ফোকাস অনুষ্ঠানে বলেছেন, "বিচারক কেন এই আদেশ দিয়েছেন তার কোনো কারণ নেই,"। “ এখানে কোনো আদালত অবমাননা করা হয়নি, কারণ আমরা সবাই আদালতে উপস্থিত ছিলাম। আমি মনে করি এই কোম্পানিটি আসলে কোনো বিদেশী কোম্পানি নয়, যেখানে একজন বিচারক সন্দেহ করতে পারেন যে, কেউ এখতিয়ার থেকে পালিয়ে গেছে বা এই ধরনের কিছু। উভয় পক্ষ বিচারকের সামনে উপস্থিত রয়েছে।”