বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দিরাইয়ে কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় দাভাঙ্গা হাওরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রবীন্দ্র দাস (৫৫) ও টিপু দাস (২৫)।কুলঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কুলঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার বিকালে বৃষ্টি শুরু হলে রবীন্দ্র ও টিপু খোলায় স্তুপ করে রাখা ধান ঢাকতে যান। এই সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলে তারা নিহত হন। রাতেই তাদের লাশ সৎকার করা হয়েছে।