অ্যাকসেসিবিলিটি লিংক

মানবাধিকার তদন্ত প্রত্যাখ্যান সত্ত্বেও, মালিতে জাতিসংঘের সহায়তা অব্যাহত থাকতে পারে

মালিতে জাতিসংঘের স্থিতিশীলতা মিশনের পুলিশ সদস্যরা মালির টিম্বাক্টুতে গ্রেট মসজিদের সামনে টহল দিচ্ছে। ৮ ডিসেম্বর, ২০২১
মালিতে জাতিসংঘের স্থিতিশীলতা মিশনের পুলিশ সদস্যরা মালির টিম্বাক্টুতে গ্রেট মসজিদের সামনে টহল দিচ্ছে। ৮ ডিসেম্বর, ২০২১

মালির প্রধানমন্ত্রী বলেছেন, দেশটির সামরিক সরকার, জাতিসংঘের নেয়া মানবাধিকার লঙ্ঘনের তদন্তের উদ্যোগে বাধা দেয়া সত্বেও, জাতিসংঘের সহায়তা মিশনকে মালিতে কাজ করতে দেয়ার জন্যে নতুন পদক্ষেপ নেবে।

মৌরা শহরে একটি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিলো।প্রত্যক্ষদর্শীরা বলছেন, মালিয়ান সেনাবাহিনী এবং বিদেশী সৈন্যরা শত শত বেসামরিক লোককে কোন সুযোগ না দিয়েই হত্যা করেছিল।

প্রধানমন্ত্রী চোগুয়েল কোকাল্লা মাইগা বলেছেন, তিনি স্বীকার করছেন যে কিছু দেশ মালিতে জাতিসংঘ মিশনে সৈন্য প্রেরণ অব্যাহত রাখার বিষয়ে দ্বিধা প্রকাশ করেছে। তার এই বক্তব্য রাষ্ট্রীয় টিভি স্টেশন ওআরটিএম-এর ফেইসবুক পেজে পোস্ট করা হয়েছে।

তিনি বলেন যে ২০২২ সালের জুনে মিনাসমা-এর (এমআইএনইউএসএমএ) ম্যান্ডেট নবায়ন করতে হবে। তাই এর মধ্যে ম্যান্ডেটে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়া উচিত নয়। তবে, যেসব দেশ সৈন্য দিয়ে সহায়তা করছে, সেসব দেশ বলছে যে তারা তাদের অংশগ্রহণের মাত্রা পূনর্মূল্যায়ন করতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে, মালিতে ইউরোপীয় ইউনিয়নের কিছু সামরিক তত্পরতা বন্ধ হয়ে গেছে। এগুলোর মধ্যে রয়েছে, ইতাকুবা টাস্ক ফোর্স, ইউরোপীয় ইউনিয়নের প্রশিক্ষণ মিশন এবং ফ্রান্সের অপারেশন বারখান। ওয়াগনার গ্রুপ দ্বারা নিযুক্ত রাশিয়ান ভাড়াটে সৈন্যদের সাথে মালির বাহিনী কাজ করছে , এমন অভিযোগের পর সৃষ্ট উত্তেজনারও মধ্যে ঐ তত্পরতাগুলো বন্ধ হয়ে যায়। বেশ কিছু ইউরোপীয় দেশ মিনাসমা-তে সৈন্য সরবরাহ করে।

This item is part of
XS
SM
MD
LG