অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে করোনার সংক্রমণ বাড়ায় বাংলাদেশেও বাড়তে পারে—স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আশঙ্কা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। (ছবি- ইউএনবি)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। (ছবি- ইউএনবি)

ভারতে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এই অবস্থায় বাংলাদেশেও করোনার সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (২৪ এপ্রিল) রাজধানী ঢাকার মহাখালীর জাতীয় নিপসম অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, “আমাদের করোনা নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও শূন্যের কোটায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই সবাইকে সচেতন থাকতে হবে”।

তিনি বলেন, “বাংলাদেশে এতদিন করোনা নিয়ন্ত্রণে ছিল বলেই খাদ্যের অভাব হয়নি। আমাদের মাথাপিছু আয় সচল আছে। … আমরা দেশের লক্ষ্যমাত্রার শতভাগ মানুষকে টিকা দিয়েছি। শুধু যারা টিকা নিতে চান না, তারাই টিকা নিতে বাকি আছেন”।

জাহিদ মালেক বলেন, “গত ১০ বছরে স্বাস্থ্য বিভাগে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রাইমারি হেলথ কেয়ারের উন্নতি হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। পুষ্টি সেবার উন্নয়ন হয়েছে”।

This item is part of
XS
SM
MD
LG