অ্যাকসেসিবিলিটি লিংক

মে মাসে দক্ষিণ কোরিয়া এবং জাপান সফর করবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য আগামী মাসে দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরে যাচ্ছেন। (এডাম শুল্টজ/হোয়াইট হাউস/রয়টার্সের হ্যান্ডআউট)- ফাইলছবি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য আগামী মাসে দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরে যাচ্ছেন। (এডাম শুল্টজ/হোয়াইট হাউস/রয়টার্সের হ্যান্ডআউট)- ফাইলছবি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতে এবং অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে আলোচনা করতে দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবেন।

বুধবার হোয়াইট হাউস এই সফরের ঘোষণা দিয়ে বলেছে, ২০ থেকে ২৪ মে বাইডেন এই অঞ্চলে যাবেন।

দক্ষিণ কোরিয়ায় মার্চে নির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সাথে আলোচনা করবেন বাইডেন।

বাইডেন জাপানে দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সাথে সাক্ষাতের এবং কোয়াড গ্রুপের অন্তর্ভুক্ত দেশ জাপান, অস্ট্রেলিয়া, ভারতের নেতাদের সাথে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

This item is part of
XS
SM
MD
LG