অ্যাকসেসিবিলিটি লিংক

আবুল মাল আবদুল মুহিত আর নেই

বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিত
বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিত

বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিত আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

শনিবার রাত ১২টা ৫৬ মিনিটে সাবেক এই মন্ত্রী ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তার পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেয়া হবে। এরপর দাফনের জন্য মরদেহ সিলেটে নেয়া হবে।

This item is part of
XS
SM
MD
LG