অ্যাকসেসিবিলিটি লিংক

দিনাজপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

বজ্রপাত
বজ্রপাত

বাংলাদেশের দিনাজপুর জেলার খানসামায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৩০ এপ্রিল) খানসামার ভেড়ভেড়ি ইউনিয়নের হোসেনপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পুকুরপাড়া গ্রামের শাহ আলম (৪৫) ও আঙ্গারপাড়ার সুবর্ণখুলি ডাঙ্গাপাড়া গ্রামে ফজলুল হকের স্ত্রী মাজেদা বেগম (৪০)।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল মোহাম্মদ হোসেন জানান, পুকুরপাড়া গ্রামে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উঠানে গাভীর দুধ দোহানোর সময় বজ্রপাতে দুটি গরুসহ শাহ আলম নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে আঙ্গারপাড়ার সুবর্ণখুলি ডাঙ্গাপাড়া গ্রামের মাজেদা বেগম (৪০) বাড়ির উঠানে বজ্রাঘাতের শিকার হয়ে প্রাণ হারান।

XS
SM
MD
LG