অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকাসহ বিভিন্ন এলাকায় ৩ মে রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গ্যাসের চুলা। (ফাইল ছবি)
গ্যাসের চুলা। (ফাইল ছবি)

বাংলাদেশের ঢাকা মহানগর ও ঢাকার বাইরের বিভিন্ন এলাকায়, ৩ মে রাত ১০টা থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যেসব এলাকায় গ্যাস সরবরাহ থাকবে না, সেগুলোর মধ্যে রয়েছে আমিন বাজার, হেমায়েতপুর, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই।

এছাড়াও, ঢাকা শহরের কিছু এলাকায়, একই সময়ে গ্যাস সরবরাহে নিম্নচাপ থাকতে পারে। এলাকাগুলোর মধ্যে রয়েছে, গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি ও তিতাস।

বাংলাদেশের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল) বিজ্ঞপ্তিতে বলেছে, রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপন কাজের জন্য দুটি উচ্চ-চাপ পাইপলাইনে গ্যাস সরবরাহ ৩ মে রাত ১০ টা থেকে ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হবে।

This item is part of
XS
SM
MD
LG