অ্যাকসেসিবিলিটি লিংক

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখী মানুষের ভিড়

পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখী মানুষের ঢল
পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখী মানুষের ঢল

ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা নদী পার হওয়ার জন্য রবিবার (১ মে) ভোর থেকে হাজার হাজার ঘরমুখী যাত্রী মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ভিড় করেছেন।

বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে আসা লোকজন ফেরিতে নদী পার হওয়ার অপেক্ষায় ঘাটে আটকা পড়ে আছেন। এর ফলে পাটুরিয়া এলাকায় প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

এক কর্মকর্তা ইউএনবিকে জানান, রবিবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটের যানবাহন ও যাত্রীরা ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, “অন্তত ২০০ বাস ঘাটে আটকা পড়েছে”।

ঘাটে কর্তব্যরত নৌপুলিশ জানান, ঘাট এলাকায় যানবাহন চলাচলের নিয়ন্ত্রণে কাজ চলছে। তা ছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী যেন না ওঠেন সেই চেষ্টা করছেন তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক মো. খালিদ নেওয়াজ বলেন, “পাটুরিয়া ঘাটে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে তারা হিমশিম খাচ্ছেন”।

বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যানবাহন ও যাত্রীদের ব্যাপক চাপ মোকাবিলায় ২১টি ফেরি চলাচল করছে।

This item is part of
XS
SM
MD
LG