অ্যাকসেসিবিলিটি লিংক

ঈদ উদযাপনে ৪ দিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখের বেশি মোবাইল সিম ব্যবহারকারী

বাংলাদেশের সদরঘাট লঞ্চ টার্মিনালে, ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য বাড়ি যাওয়ার জন্য যাত্রীবাহী ফেরিতে বসে মানুষ। ৩০ এপ্রিল, ২০২২।
বাংলাদেশের সদরঘাট লঞ্চ টার্মিনালে, ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য বাড়ি যাওয়ার জন্য যাত্রীবাহী ফেরিতে বসে মানুষ। ৩০ এপ্রিল, ২০২২।

ঈদুল ফিতরকে সামনে রেখে গত চার দিনে বিভিন্ন মোবাইল অপারেটরের মোট ৭৩ লাখের বেশি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

রবিবার (১ মে) বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

তিনি মোবাইল অপারেটরদের একটি চার্ট শেয়ার করেছেন যাতে দেখা যায়, ২৯ এপ্রিল ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ মোবাইল সিম গ্রাহক এবং ৩০ এপ্রিল ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন রাজধানী ছেড়েছেন।

এদের মধ্যে ১৮ লাখ ৬২ হাজার ১৩৬ জন গ্রামীণফোন ব্যবহারকারী, ১১ লাখ ৭৬ হাজার ৩৪০ রবি সিম ব্যবহারকারী, ১১ লাখ ২৪ হাজার ৭৩২ জন বাংলালিংক ব্যবহারকারী এবং এক লাখ ৪৬ হাজার আট জন টেলিটক ব্যবহারকারী।

মোস্তাফা জব্বার বলেন, আগের দুই দিনে প্রায় ৩০ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

This item is part of
XS
SM
MD
LG