অ্যাকসেসিবিলিটি লিংক

মারিউপোল ইস্পাত কারখানা থেকে আরও বেসামরিক মানুষ সরিয়ে নিতে আশাবাদী ইউক্রেন

১ মে ২০২২ তারিখে প্রকাশিত এক ভিডিও থেকে ছবিটি নেওয়া হয়েছে।, অ্যাজভস্টল ইস্পাত কারখানা থেকে জাতিসংঘের নেতৃত্বে মানুষজনকে সরিয়ে নিয়ে আসার সময়ে একটি বাসে এক শিশু বসে আছে।
১ মে ২০২২ তারিখে প্রকাশিত এক ভিডিও থেকে ছবিটি নেওয়া হয়েছে।, অ্যাজভস্টল ইস্পাত কারখানা থেকে জাতিসংঘের নেতৃত্বে মানুষজনকে সরিয়ে নিয়ে আসার সময়ে একটি বাসে এক শিশু বসে আছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা আশা করছেন অবরুদ্ধ মারিউপোল শহর থেকে সোমবার আরও বেসামরিক মানুষজনকে সরিয়ে আনা সম্ভব হবে।

রবিবার দিনের শেষের দিকে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন যে, রবিবার ১০০ জনেরও বেশি বেসামরিক মানুষকে সরিয়ে আনা সম্ভব হয়েছে। সোমবার তাদের ঝাপোরিঝিয়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে। মারিউপোল থেকে ঝাপোরিঝিয়া প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

মারিউপোলের অবশিষ্ট অংশ রুশ সৈন্যদের নিয়ন্ত্রণে আসার পাশাপাশি শত শত বেসামিরক মানুষ এবং আনুমানিক ২,০০০ ইউক্রেনীয় সৈন্য অ্যাজভস্টল ইস্পাত কারখানায় আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে বেসামরিক মানুষজনকে সরিয়ে আনার একাধিক চেষ্টা এর আগে ভেস্তে গিয়েছিল। সে সময়ে ইউক্রেন অভিযোগ করেছিল যে, বেরিয়ে আসার পথগুলোতে রাশিয়া গোলাবর্ষণ করেছে।

জেলেন্সকি বলেন, “এই প্রথম এলাকাটিতে দুইদিন ধরে সত্যিকার অর্থে যুদ্ধবিরতি চলছে।”

অ্যাজভস্টলের পরিস্থিতিকে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক “একটি সত্যিকার মানবিক বিপর্যয়” হিসেবে আখ্যায়িত করেছেন, যেখানে মানুষজনের খাবার, পানি ও ওষুধ ফুরিয়ে আসছে।

জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি মানুষজনকে সরিয়ে নেওয়ার রবিবারের কার্যক্রমটি পরিচালনা করেছে। তারা সেটিকে একটি “নিরাপদ বহির্গমন কার্যক্রম” হিসেবে ব্যাখ্যা করেছেন।

তবে, মারিউপোলে এখনও আরও ১,০০,০০০ পর্যন্ত বেসামরিক মানুষজন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হয়। তারা অ্যাজভ সাগরের উত্তর উপকূলে অবস্থান করছেন। রাশিয়ার দুইমাসের বোমাবর্ষণের পর শহরটি পুরোপুরি মাটিতে মিশে ‍গিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG