অ্যাকসেসিবিলিটি লিংক

২১শে মে’র মধ্যে সুইডিশ-ইরানি নাগরিককে মৃত্যুদণ্ড দেবে ইরান: রিপোর্ট

ইতালির ফ্লোরেন্সে সুইডিশ-ইরানি ডাক্তার আহমেদ রেজা জালালি এবং স্ত্রী, ভিদা মেহরান নিয়া। ২৮ অক্টোবর, ২০১৪। (ফাইল ছবি)
ইতালির ফ্লোরেন্সে সুইডিশ-ইরানি ডাক্তার আহমেদ রেজা জালালি এবং স্ত্রী, ভিদা মেহরান নিয়া। ২৮ অক্টোবর, ২০১৪। (ফাইল ছবি)

ইরান এই মাসের শেষের দিকে একজন সুইডিশ-ইরানি নাগরিককে মৃত্যুদণ্ড দেবে, যাকে তারা ২০১৬ সাল থেকে বন্দী করে রেখেছে এবং ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য দোষী সাব্যস্ত করেছে। মিডিয়া সূত্রে একথা জানা গেছে।

ইরানের আধা-সরকারি আইএসএনএ সংবাদ সংস্থা বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ইরানি কর্মকর্তারা বলেছেন যে, তেহরান ২১ মে এর মধ্যে আহমদ রেজা জালালির বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করবে।

জালালি, একজন গবেষক এবং চিকিৎসক যিনি দুর্যোগ ত্রাণ বিশেষজ্ঞ। ২০১৬ সালের এপ্রিল মাসে ইরান সফরের সময় তিনি গ্রেপ্তার হন। ২০১৭ সালে, দু’জন ইরানী পরমাণু বিজ্ঞানীর সম্পর্কে ইসরাইলকে তথ্য দেওয়ার জন্য জালালি দোষী সাব্যস্ত হন, যা বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করতে সহায়তা করে এবং তাকে ইরানে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

যথাযথ প্রক্রিয়া ছাড়াই দ্বৈত নাগরিক এবং প্রবাসীদের আটক করার ইরানের ধরণ উল্লেখ করে, অধিকার গ্রুপগুলো জালালির আটকের নিন্দা করেছে।

তবে ইরান দ্বৈত নাগরিকদের স্বীকৃতি দেয় না।

এই ঘোষণাটি এমন একটা সময়ে এসেছে যখন স্টকহোম কর্তৃপক্ষ একজন প্রাক্তন ইরানী প্রসিকিউশন কর্মকর্তা হামিদ নুরির বিচারিক প্রক্রিয়া শেষ করেছে। নুরিকে সুইডিশ কর্মকর্তারা নভেম্বর ২০১৯ সালে গ্রেপ্তার করেছিলেন।

কর্তৃপক্ষ বলেছে, ১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ইরানের গোহারদাশত কারাগারে ইরান সরকারের নির্দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা রাজনৈতিক বন্দীদের মৃত্যুতে নুরি ভূমিকা রেখেছিলেন। গ্রেপ্তার হওয়ার পর থেকে নুরিকে সুইডেনে হেফাজতে রাখা হয়েছে।

বুধবার, নুরির বিচারের শেষ দিনে, স্টকহোম জেলা আদালতের বিচারক ১৪ জুলাই রায়ের তারিখ নির্ধারণ করেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইরানের কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সংখ্যা ৫,০০০ বলেছে। তবে ২০১৮ সালের একটি প্রতিবেদনে বলেছে যে সংখ্যা আরও বেশি হতে পারে।

হিউম্যান রাইটস ওয়াচ, সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছে, "ইরান মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য অব্যাহত ভাবে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ।"

নুরি দোষী সাব্যস্ত হলে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। ইরান সম্প্রতি নুরির মামলার প্রতিবাদে সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করেছে।

সুইডিশ আইন বিদেশে সংঘটিত আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে অপরাধের জন্য সুইডিশ নাগরিক এবং অন্যান্য নাগরিকদের বিচারের অনুমতি দেয়।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স এবং এজেন্সি ফ্রান্স-প্রেস থেকে এসেছে।

This item is part of
XS
SM
MD
LG