অ্যাকসেসিবিলিটি লিংক

বাবার বকেয়া টাকার জন্য ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

বাবার বকেয়া টাকার জন্য ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ (প্রতীকী ছবি)
বাবার বকেয়া টাকার জন্য ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ (প্রতীকী ছবি)

বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচংয়ে বাবার কাছ থেকে বকেয়া সাড়ে চার শ টাকা আদায়ের জন্য ১৪ বছর বয়সী ছেলেকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতিত শাহেদ হোসেন শান্ত উপজেলার ভৈরবপুর এলাকার ইউসুফ মিয়ার ছেলে। এ ঘটনায় ইউসুফ মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) শরীফ রহমান জানান, সম্প্রতি এ বিষয়ে ইউসুফ মিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, কিছুদিন আগে দুলু মিয়ার ছেলে নাহিদুলের দোকান থেকে একটি খাট বানিয়েছিলেন ইউসুফ। প্রায় সব টাকা দেওয়া হয়ে গেছে খাটের। আর ৪৫০ টাকা বকেয়া ছিল। ঈদের কয়েক দিন আগে নাহিদুল ইউসুফের বাড়িতে গিয়ে টাকার জন্য গালাগাল করেন। ইউসুফ টাকা পরিশোধের জন্য এক সপ্তাহের সময় চেয়ে নাহিদুলের কাছে অনুরোধও করেন।

অভিযোগে ইউসুফ বলেন, “ঈদের দিন (৩ মে, মঙ্গলবার) আমার ছেলে শান্ত বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হলে তাকে তার বন্ধুদের সামনে থেকে নাহিদুলের ভাই নাজমুল, আনোয়ার ও জসিম টেনে হিঁচড়ে নিয়ে যায়। তারা কিশোর শান্তর ওপর নির্যাতন চালায়।

তিনি বলেন, খবর পেয়ে গ্রাম পুলিশ আমার ছেলেকে উদ্ধার করে”।

এসআই শরীফ জানান, তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This item is part of
XS
SM
MD
LG