অ্যাকসেসিবিলিটি লিংক

বিদেশিদের কাছে অভিযোগ না করতে শ্রমিক নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে অভিযোগ না করতে শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রমিক নেতাদের একটি অংশের সমালোচনা করে তিনি বলেন, “যত দিন আওয়ামী লীগ বা আমি ক্ষমতায় আছি, আমরা আশ্বস্ত করতে পারি, সমস্যা থাকলে তা আমরা সমাধান করব”।

রবিবার (৮ মে) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঐতিহাসিক মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন। বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে।

শেখ হাসিনা বলেন, তার সরকার শ্রমিকদের কল্যাণে অনেক কিছু করেছে। তারপরও কিছু শ্রমিক নেতা আছেন, যারা বিদেশি দেখলেই অভিযোগ করতে পছন্দ করেন। … এমন ঘটনার পেছনে মানসিক দারিদ্র্য নাকি কারও স্বার্থ জড়িত, তিনি তা জানেন না।

তিনি বলেন, “আমরা আমাদের সমস্যা দেশেই সমাধান করতে সক্ষম হবো। আমি শ্রমিক নেতাদের বলতে চাই, বিদেশিদের সামনে কাঁদবেন না, কোনো সমস্যা হলে আমার কাছে আসুন। যদি এমন কিছু (সুবিধা) থাকে যা মালিকদের কাছ থেকে পাওয়া দরকার, তবে আমিই তা করতে পারি”।

শেখ হাসিনা বলেন, তিনি বিশ্বাস করেন মালিক ও শ্রমিকদের মধ্যকার সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।

This item is part of
XS
SM
MD
LG