রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) চলতি অর্থবছরে ৫১০০ কোট ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অতিক্রমের মাইলফলক তৈরি করবে বলে আশা করছে।
সোমবার ( ৯ মে) প্রকাশিত ইপিবির তথ্য অনুযায়ী, এপ্রিলে এক মাসে পণ্য ও সেবা রপ্তানি করে বাংলাদেশি উদ্যোক্তারা ৪৭৮ কোটি ডলার আয় করেছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও, কোভিড-১৯ মহামারি পরবর্তী সময়ে, বিশ্ববাজারে তৈরি পোশাকের ক্রমবর্ধমান চাহিদার কারণে দেশের উদ্যোক্তারা এই রেকর্ড অর্জন করেছেন।
এ ধারা অব্যাহত থাকলে, চলতি অর্থবছরের শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথমবারের মতো ৫১০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারে।
উচ্চ রপ্তানি আয়ের একক মাস হিসেবে এপ্রিল বাংলাদেশের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ মাস।
চলতি অর্থবছরের ডিসেম্বরে, সর্বোচ্চ আয় ছিল ৪৯০ কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ছিল, জানুয়ারিতে ৪৭৫ কোটি ডলার। মার্চে ছিল,৪৭৬ কোটি ডলার; আর, ফেব্রুয়ারিতেরিপ্তানি আয় ছিল, ৪২৯ কোটি ডলার।