অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রীলঙ্কার পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন পোপ

সৈন্যরা কলম্বোতে একটি চেকপয়েন্টে পাহারা দিচ্ছে। ১১ই মে, ২০২২
সৈন্যরা কলম্বোতে একটি চেকপয়েন্টে পাহারা দিচ্ছে। ১১ই মে, ২০২২

শ্রীলঙ্কার পরিস্থিতি শান্ত করার প্রয়াসে, পোপ ফ্রান্সিস বুধবার দেশটির কর্মকর্তাদের মানবাধিকার ও নাগরিক স্বাধীনতাকে সম্মান করার এবং "জনগণের আশার কথা শোনার" আহ্বান জানিয়েছেন।

দেশটি তার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের সম্মুখীন হওয়ায় অস্থিরতার মুখে পড়েছে। কিছু বিক্ষোভকারী প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে খাদ্য, জ্বালানি এবং ওষুধের মতো মৌলিক জিনিসের ব্যাপক ঘাটতির জন্য দায়ী করেছেন।

বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে বাণিজ্যিক রাজধানী কলম্বোর রাস্তায় টহলরত সৈন্যদের নির্দেশ দেয়া হয়েছে যে, কেউ যদি কোন সম্পত্তির ক্ষতি করে বা জীবনের জন্য হুমকি সৃষ্টি করে তাহলে যেন তাকে গুলি করা হয়।

পোপ বলেন, "মানবাধিকার ও নাগরিক স্বাধীনতার প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করে জনগণের আশা শোনার দায়িত্ব যাদের রয়েছে তাদের কাছে আমি আবেদন করছি।"

একটি টুইট বার্তায় তিনি "সবাইকে সহিংসতায় না জড়িয়ে, শান্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখার" আবেদন করেছেন।

শ্রীলঙ্কায় প্রায় ৭ শতাংশ খ্রিস্টান, যাদের বেশিরভাগই ক্যাথলিক হিসাবে নিজেদের পরিচিতি দেন।

[এই প্রতিবেদনে কিছু তথ্য নেয়া হয়েছে রয়টার্স থেকে]

This item is part of
XS
SM
MD
LG