অ্যাকসেসিবিলিটি লিংক

সাংবাদিক হেনস্তা: চট্টগ্রামে হাইওয়ে পুলিশের এএসআইসহ ৫ পুলিশ প্রত্যাহার

বাংলাদেশে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে, হাইওয়ে পুলিশের একসহকারী উপপরিদর্শক (এএসআই)-সহ পাঁচ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।

বিভিন্ন পরিবহন থেকে, চাঁদাবাজিকালে সেই দৃশ্য ভিডিও ধারণ করার সময়, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে, স্থানীয় দুই সাংবাদিককে হেনস্তা করার অভিযোগ পাওয়ার পর, উর্ধ্বতন কর্তৃপক্ষ এ আদেশ দেয়।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন, সীতাকুণ্ডের টেরিয়াল ফাঁড়ির এএসআই মাসুদ রানা, কনস্টেবল লোকমান হোসেন, কনস্টেবল আমান, মো. করিম ও মো. জহির।

বৃহস্পতিবার (১২ মে), কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.আব্দুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “ঘটনার দিন ডিউটিতে যারা ছিল, তাদের সবাইকে ক্লোজড করে কুমিল্লা রিজিয়নে সংযুক্ত করা হয়েছে।”

সাংবাদিক হেনস্তার এ ঘটনা নিয়ে, কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে, বিষয়টি হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের সুপার মো.রহমত উল্লাহ'র নজরে আসে।

স্থানীয় সাংবাদিকরা জানান, গত ১০ মে মঙ্গলবার রাত সাড়ে এগারোটায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সামনে একটি দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস ও একটি বালুবাহী ড্রাম ট্রাক থেকে চাঁদা আদায় করছিল হাইওয়ে পুলিশের ওই সদস্যরা। চাঁদাবাজির সেই দৃশ্য মোবাইলে ধারণ করতে চাইলে, সাংবাদিক এম কে মনির ও ফারহান সিদ্দিককে হেনস্তা করেন এএসআই মাসুদ রানাসহ অন্যরা।

XS
SM
MD
LG