অ্যাকসেসিবিলিটি লিংক

সিলেটের গোলাপগঞ্জে মাটির টিলা ধসে ঘুমন্ত শিক্ষক নিহত

অপু পাল
অপু পাল

বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জে মাটির টিলা ধসে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষক নিহত হয়েছেন। এই ঘটনায় তার ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ মে) রাতে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অপু পাল (৪৫) উপজেলার নিশ্চিন্ত আইডিয়াল একাডেমির সাবেক শিক্ষক।

লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান জানান, তাদের বসতঘরের পাশেই টিলা রয়েছে। গত দুই দিনের অব্যাহত বৃষ্টির কারণে শুক্রবার রাতে মাটির টিলা ধসে পড়ে। এতে ঘরের দেয়াল ভেঙে মাটি চাপা পড়ে ঘুমের মধ্যেই তিনি নিহত হন। এ ঘটনায় তার ছোট ভাইও গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG