অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার ধানমন্ডিতে মুজিব পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শেখ হাসিনা ও শেখ রেহানা

ঢাকার ধানমন্ডিতে মুজিব পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শেখ হাসিনা ও শেখ রেহানা
ঢাকার ধানমন্ডিতে মুজিব পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শেখ হাসিনা ও শেখ রেহানা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা শনিবার (১৪ মে) রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২-এ “মুজিব পাঠাগার”–এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক নির্মিত গ্রন্থাগারটি তরুণ প্রজন্মকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস এবং ১৯৭১ সালে দেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতার সর্বোচ্চ ভূমিকা জানতে সহায়তা করবে”।

তিনি বলেন, “নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে অনেক বেশি সচেতন হওয়ায় ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা এখন সম্ভব নয়”।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন সাংবাদিকদের এ তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, “স্বাধীনতা বিরোধীরা ১৯৭৫ সালের পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে জাতির পিতার খুনিদের বিচার বন্ধ করে দিয়েছিল। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ইনডেমনিটি অধ্যাদেশ প্রত্যাহার করে খুনিদের বিচারের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করেছে”।

দেশকে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তোলা এবং জাতির পিতার স্বপ্নের মানুষের মুখে হাসি ফোটানোই একমাত্র লক্ষ্য বলে জানান শেখ হাসিনা।

এ সময় বঙ্গবন্ধুর দৌহিত্র রেদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।

This item is part of
XS
SM
MD
LG