অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিন শেষে ২৯ রানে এগিয়ে বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচের চতুর্থ দিনে শ্রীলঙ্কার লাসিথ এমবুলডেনিয়া একটি শট খেলছেন। (ছবি মুনির উজ জামান / এএফপি)
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচের চতুর্থ দিনে শ্রীলঙ্কার লাসিথ এমবুলডেনিয়া একটি শট খেলছেন। (ছবি মুনির উজ জামান / এএফপি)

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে ৯ উইকেটে ৪৬৫ রান এবং ৬৮ রানের লিড নিয়ে চতুর্থ দিন প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৭.১ ওভার ব্যাটিং করে চতুর্থ দিনটা শেষ করেছে ২ উইকেটে ৩৯ রান তুলে। শ্রীলঙ্কা এখনো পিছিয়ে ২৯ রানে।

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের সরাসরি থ্রোতে রানআউট হয়েছেন ওশাডা ফার্নান্ডো। পরে নাইটওয়াচম্যান লাসিথ এম্বুলদেনিয়াকে বোল্ড করে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন তাইজুলই। শ্রীলঙ্কার অধিনায়ক দ্বিমুথ অপরাজিত আছেন ১৮ রানে। ওসাদার ব্যাট থেকে এসেছে ১৯ রান।

তামিম ইকবালের পর প্রথম ইনিংসে মুশফিকুর রহিমও সেঞ্চুরি করেছেন। এছাড়া প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন মুশফিক।
টেস্ট ক্রিকেটে এটি মুশফিকের অষ্টম সেঞ্চুরি এবং ১৮ ইনিংসের পর প্রথম। এর আগে ২০২০ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সেঞ্চুরি করেছিলেন তিনি।

বুধবার (১৮ মে) চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশ কোনো উইকেট হারায়নি। তবে দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই স্বাগতিকেরা দুটি উইকেট হারায়-লিটন দাস ও তামিম ইকবালকে।

শ্রীলঙ্কার হয়ে কাসুন রাজিথা ৬০ রান দিয়ে ৪ উইকেট নেন এবং আসিথা ফার্নান্দো নেন ৩টি উইকেট।

এর আগে অ্যাঞ্জেলো ম্যাথুসের ১৯৯ রানে ভর করে ৩৯৭ রানে প্রথম ইনিংস শেষ করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে নাঈম হাসান প্রথম ইনিংসে ৬ উইকেট নেন এবং এটিই এই ফরম্যাটে তার সেরা বোলিং ইনিংস।

This item is part of
XS
SM
MD
LG