অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া, চীনের কর্মকান্ডের পাল্টা ব্যবস্থার কথা বললেন ইউএসএআইডি প্রধান


ইউক্রেনের জন্য মানবিক প্রচেষ্টার বিষয়ে একটি ব্রিফিংয়ে কথা বলছেন, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর প্রশাসক সামান্থা পাওয়ার।
ইউক্রেনের জন্য মানবিক প্রচেষ্টার বিষয়ে একটি ব্রিফিংয়ে কথা বলছেন, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর প্রশাসক সামান্থা পাওয়ার।

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডি’র প্রশাসক সামান্থা পাওয়ার মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের কাছে উদ্বেগের বেশ কয়েকটি ক্ষেত্র তুলে ধরেছেন। যার মধ্যে রয়েছে: সংঘাতের কারণে বাস্তুচ্যুতদের উপর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রভাব, এবং এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্য বাজারের ধাক্কা, কোভিড-১৯ মহামারী এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব।

আগামী অর্থবছরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের বাজেট অনুরোধ সম্পর্কে হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির সাথে কথা বলার সময়, পাওয়ার বলেন, "শীতল যুদ্ধের অবসানের পর থেকে বিশ্ব এখন তুলনামূলক ভাবে কম মুক্ত এবং কম শান্তিপূর্ণ।" এছাড়া মুক্ত দেশগুলি বিশ্বের "আরও কোটি কোটি মানুষের কাছে শান্তি, সমৃদ্ধি এবং মানবিক মর্যাদার হাত সম্প্রসারিত করতে, বেসরকারি খাত এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে একসাথে কাজ করতে পারে।"

পাওয়ার কমিটিকে বলেছেন, ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করার প্রচেষ্টার মধ্যে রয়েছে একটি মানব পাচারবিরোধী হটলাইন স্থাপন। এছাড়া ইউক্রেনীয় মনোরোগ বিশেষজ্ঞদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে তাঁরা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের এবং যৌন সহিংসতার হাত থেকে বেঁচে যাওয়া নারীদের সাহায্য করতে পারে।

পাওয়ার বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের উন্নয়নে, বিশেষ করে মানবিক ও অর্থনৈতিক সহায়তার জন্য তার অবদানের মাত্রা বজায় রাখতে চায়।

কমিটির চেয়ারম্যান এবং নিউইয়র্ক ডেমোক্র্যাট গ্রেগরি মিকস বলেছেন, "ইউক্রেনে পুতিনের আগ্রাসন সারা বিশ্বে খাদ্য নিরাপত্তার ক্রমবর্ধমান পরিস্থিতিকে আরও বাড়িয়ে দিয়েছে।" এবং ইতোমধ্যেই আমরা দেখছি যে কীভাবে রুশ আক্রমণ খাদ্যের দামকে প্রভাবিত করছে, বিশেষ করে উচ্চ আমদানিকারক দেশ যেমন মিশর, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের মতো দেশগুলোর ক্ষেত্রে সেটা লক্ষ্য করা যায়।”

রাশিয়ার প্রচেষ্টার আরেকটি দিক নিয়ে আলোচনা করে পাওয়ার বলেছেন, তার এজেন্সি ইউক্রেনে স্বাধীন মিডিয়াকে সমর্থন করার জন্য কাজ করাসহ, বিভ্রান্তি মোকাবেলায়ও মনোনিবেশ করছে।

কমিটির র‌্যাঙ্কিং সদস্য টেক্সাস রিপাবলিকান মাইকেল ম্যাককল বলেছেন, ইউএসএআইডিকে "রাশিয়া ও চীন উভয়ের ক্ষতিকর কর্মকাণ্ড মোকাবেলা করার জন্য মূল হাতিয়ার হিসাবে বিদেশী সহায়তা নেবার ক্ষেত্রে আরও কৌশলী হতে হবে।"

ম্যাককল চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্পর্কে তার উদ্বেগ তুলে ধরেছেন, যেখানে তারা ইউরেশিয়া জুড়ে অবকাঠামো নির্মাণের মাধ্যমে বাণিজ্য পথ খোলার জন্য কাজ করছে এবং কৌশলগত বিনিয়োগগুলিকে সুরক্ষিত করার জন্য তিনি যাকে "ঋণের ফাঁদে ফেলার কূটনৈতিক প্রচেষ্টা" বলে অভিহিত করেছেন সেই রকম প্রচেষ্টা নিচ্ছে।

আইন প্রণেতারা লেবাননের পরিস্থিতি সম্পর্কেও জিজ্ঞাসা করেছিলেন, যেখানে রবিবারের নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ এবং তার সহযোগীরা সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

পাওয়ার বলেন, সাম্প্রতিক বছরগুলিতে দেশটি যে "সরকারি প্রতিষ্ঠানের পক্ষাঘাত" সহ্য করেছে তা থেকে বাদ দেয়া যায় না "লেবাননের জনগণকে যে অর্থনৈতিক মন্দা সহ্য করতে হয়েছে সেই বিষয়টি।

তিনি বলেন, ইউএসএআইডি লেবাননের অর্থনীতিকে সহায়তা করার জন্য প্রযুক্তিগত পরামর্শ দিয়ে সাহায্য করেছে। তাঁদের বর্তমান লক্ষ্য মানবিক সহায়তার উপর, কারণ দেশটির গম সরবরাহের ৮১% ইউক্রেন থেকে আসে।

XS
SM
MD
LG