অ্যাকসেসিবিলিটি লিংক

সুইডেন এবং ফিনল্যান্ডের নেতাদের যুক্তরাষ্ট্র সফর; নেটোতে যোগদানের আবেদনকে স্বাগত জানালেন বাইডেন

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন (ডানে) এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোকে (বামে) হোয়াইট হাউজের রোজ গার্ডেনে প্রেসিডেন্ট বাইডেনের সাথে দেখা যাচ্ছে। ১৯মে ২০২২।
সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন (ডানে) এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোকে (বামে) হোয়াইট হাউজের রোজ গার্ডেনে প্রেসিডেন্ট বাইডেনের সাথে দেখা যাচ্ছে। ১৯মে ২০২২।

এক সময়ের নিরপেক্ষ দেশ, সুইডেন এবং ফিনল্যান্ডের নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটোতে যোগদানের “মহাগুরুত্বপূর্ণ” আবেদনের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে এমন সিদ্ধান্ত নেয় ঐ দুই দেশ। এখন যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড ও সুইডেন জোটে যোগদানের বিষয়ে তুরস্কের অব্যাহত বিরোধিতা নিষ্পত্তির জন্য কাজ করে যাচ্ছে।

করমর্দন এবং হাস্যরসের মধ্য দিয়ে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোকে হোয়াইট হাউজে স্বাগত জানান বাইডেন। নেটোর অভিন্ন প্রতিরক্ষা চুক্তি বিষয়ে আলোচনা করতে ত্রিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও বৃহত্তর নিরাপত্তা বিষয়ে ইউরোপের উদ্বেগ নিয়েও আলোচনা করা হবে। বাইডেন প্রশাসন নেটোতে যোগদানে তাদের আবেদনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। আবেদনগুলো অনুমোদন করা হলে তা ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার জন্য অত্যন্ত বিব্রতকর অবস্থার সৃষ্টি করবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন য নেটো জোট যেন রাশিয়া অভিমুখে সম্প্রসারিত হওয়া বন্ধ করে। তবে এই দুই দেশের পূর্ণ সদস্য হতে যে সময় লাগবে, সেই সময়ে যদি ক্রেমলিন তাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করে বা অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মত একাধিক নেটো মিত্র এমন ইঙ্গিত করেছে যে, তারা ফিনল্যান্ড এবং সুইডেনকে নিরাপত্তা সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। ইউক্রেনের নেটোতে যোগদানের ইচ্ছাকে আক্রমণের একটি কারণ হিসেবে উল্লেখ করেছিলেন পুতিন।

পুতিনের এমন মতামতকে প্রত্যাখানের সুরে বাইডেন বলেন, “নেটোতে যোগ দেওয়া নতুন সদস্যরা কোন দেশের জন্যই হুমকি না। কখনোই এমন ছিলও না।” তিনি আরও বলেন যে যুক্তরাষ্ট্র এবং মিত্ররা “ফিনল্যান্ড এবং সুইডেন যতক্ষণ যোগদানের প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেই সময়ে যে কোন আগ্রাসনকেই প্রতিহত এবং মোকাবেলা করবে”।

This item is part of
XS
SM
MD
LG