অ্যাকসেসিবিলিটি লিংক

গ্র্যান্ড জুরি বাফেলো শুটিংয়ে সন্দেহভাজনকে অভিযুক্ত করেছে

 পেটন গেন্ড্রনকে ১৯শে মে ২০২২ তারিখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোর ইরি কাউন্টি কোর্টে শুনানির জন্য আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়
পেটন গেন্ড্রনকে ১৯শে মে ২০২২ তারিখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোর ইরি কাউন্টি কোর্টে শুনানির জন্য আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়

গত সপ্তাহান্তে নিউ ইয়র্কের বাফেলোতে সন্দেহভাজন ১৮ বছর বয়সী এক তরুণকে একটি গ্রসারির দোকানে গুলি চালানোর অভিযোগে বৃহস্পতিবার একটি আদালতে তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য হাজির করা হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রথম ডিগ্রি হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়।


পেটন গেন্ড্রনকে পুলিশ কর্মকর্তারা একটি কমলা জাম্পস্যুট এবং একটি সাদা ফেস মাস্ক রিয়েআদালত কক্ষে নিয়ে যান। তাকে হাতকড়া পরিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। নিহতদের কিছু আত্মীয়-স্বজনের উপস্থিতিতে এক মিনিট নীরবতা পালনের সময় সে নীরব থাকে

সহকারী জেলা অ্যাটর্নি গ্যারি হ্যাকবুশ যে অভিযোগ উপস্থাপন করেন তা বুধবার হস্তান্তর করা হয়। কেবলমাত্র বিশেষ পরিস্থিতি বিবেচনা করে নিউ ইয়র্কে প্রসিকিউটররা বিবাদীকে প্রথম-ডিগ্রী হত্যার জন্য অভিযুক্ত করতে পারেন যেমন বাফেলোতে গুলি চালানোর একটি মাত্র ঘটনা সেখানে একাধিক লোক নিহত হয়। জেনড্রেনের বিরুদ্ধে সুপারমার্কেটে ১০জনের হত্যাকাণ্ডকে একক ভাবে একটি গণহত্যা হিসেবে গণ্য করা হবে

গ্র্যান্ড জুরির কাছ থেকে পরবর্তী পদক্ষেপের আদেশ না আসা পর্যন্ত জেনড্রেনকে জামিন না মনজুর করে হাজতে রাখার আদেশ দেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে এর পর ৯ই জুন তাকে আদালতেহাজির করা হবে । জেনড্রেনের আইনজীবী ব্রায়ান পার্কার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

আদালত কক্ষ থেকে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন উপস্থিত লোকদের মধ্য থেকে কেউ একজন চিৎকার করে বলেছিল, "পেটন, তুমি একজন কাপুরুষ!

জেনড্রেনের বিরুদ্ধে গত শনিবার কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকার একটি গ্রসারির দোকানে ১০ জনকে হত্যা ও তিনজনকে আহত করার অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে ১১ জনই ছিলেন কৃষ্ণাঙ্গ।


এফবিআই এই হামলাকে ঘৃণাসঞ্জাত অপরাধ হিসেবে তদন্ত করছে। যুক্ত্রাষ্টের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


তদন্তকারীরা ১৮০ পৃষ্ঠার একটি বর্ণবাদী নথি রীক্ষা নিরীক্ষা করছেন ঐ নথিটি জেনড্রেন লিখেছে বলে মনে করা হচ্ছে যেখানে বলা হয়েছে যে এই হামলার উদ্দেশ্য ছিল সমস্ত শ্বেতাংগ নয়, খৃীষ্টা নয় এমন মানুষদের আতঙ্কিত করা যাতে তারা আমেরিকা ছেড়ে যায়।

এই প্রতিবেদনে কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেসের থেকে গৃহীত

This item is part of
XS
SM
MD
LG