অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রীলঙ্কায় স্কুল বন্ধ; জ্বালানি ঘাটতির কারণে কার্যক্রম সীমিত

শ্রীলঙ্কার কলম্বোতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের প্রতিবাদী সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস এবং জল কামান নিক্ষেপ করে। ১৯ মে, ২০২২।
শ্রীলঙ্কার কলম্বোতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের প্রতিবাদী সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস এবং জল কামান নিক্ষেপ করে। ১৯ মে, ২০২২।

শুক্রবার শ্রীলঙ্কার কর্তৃপক্ষ দেশটিতে স্কুল বন্ধ করে দিয়েছে । কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে রয়েছে দেশটি। সেখানে জ্বালানির তীব্র ঘাটতি আরও অনেকদিন স্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে ।এ অবস্থা মোকাবিলায় মরিয়া পদক্ষেপ হিসেবে দেশটির কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তাদের কাজে আসতে নিষেধ করেছে।

শ্রীলঙ্কা এখন প্রায় পেট্রোলবিহীন অবস্থায় রয়েছে এবং অন্যান্য জ্বালানিরও তীব্র ঘাটতির সম্মুখীন হয়েছে।

দেশটির অর্থনৈতিক দুর্দশার ফলে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে; সরকার ব্যাপক প্রতিবাদের সম্মুখীন হয়েছে।

শ্রীলঙ্কার ২০২৬ সালের মধ্যে ২৫০০ কোটি ডলারের ঋণ পরিশোধ করতে হবে। যার মধ্যে এ বছর ৭০০ কোটি ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করার কথা ছিল যা শ্রীলঙ্কা ইতোমধ্যে স্থগিত করেছে। দেশটির মোট বৈদেশিক ঋণ ৫,১০০ কোটি ডলার। দেশটির অর্থ মন্ত্রক বলেছে, দেশে বর্তমানে ব্যবহারযোগ্য বৈদেশিক রিজার্ভ রয়েছে মাত্র ২ কোটি ৫০ লক্ষ ডলার।

সোমবার শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে বলেছেন, দেশে প্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য জরুরিভাবে ৭,৫০০ কোটি ডলার প্রয়োজন কিন্তু দেশটির কোষাগারে ১০০ কোটি ডলার খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়েছে।

গত সপ্তাহে বিক্ষোভকারীদের ওপর রাজাপাকসের সমর্থকদের হামলার কারণে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে ফলে ১জন আইনপ্রণেতাসহ ৯জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি আহত হন। সংসদ সদস্য ও তাদের সমর্থকদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়।

This item is part of
XS
SM
MD
LG