অ্যাকসেসিবিলিটি লিংক

নড়াইলে ইউনিয়ন পরিষদের নারী সদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১ জন আটক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশের নড়াইল জেলার সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সংরক্ষিত নারী সদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম বায়েজিদ হোসেন (৫৫)। শুক্রবার (২০ মে) রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ভুক্তভোগী ওই নারী জানান, “আমার স্বামী কিছুদিন পূর্বে মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মির্জাপুরে আমি আমার ভাড়া বাসায় অবস্থান করছিলাম। সেখানে হঠাৎ বায়োজিদ আমার ঘরে ঢুকে আমাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমি চিৎকার দিলে এলাকাবাসী আমাকে উদ্ধার করে এবং বায়োজিদকে আটক করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে সদর থানায় পাঠায়”।

মির্জাপুর ফাঁড়ির ইনচার্জ (এসআই) মুরসালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ওই ব্যক্তিকে থানায় পাঠানো হয়েছে”।

এ ব্যাপারে বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেমায়েত হোসেন ফারুক বলেন, “এলাকায় দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষরা বায়েজিদ হোসেনকে ফাঁসাতে চেষ্টা করছে”।

This item is part of
XS
SM
MD
LG