অ্যাকসেসিবিলিটি লিংক

টেক্সাসের স্কুলে গুলির ঘটনায় অন্তত ১৯ জনের প্রাণহানি

সার্জেন্ট উইলি দ্য লিওন সিভিক সেন্টারের সামনে একজন শোকার্ত নারী। এখানেই রব প্রাথমিক স্কুলের শিুদের নিয়ে আসা হয়। উভারডে, টেক্সাস , মে ২৪,২০২২।
সার্জেন্ট উইলি দ্য লিওন সিভিক সেন্টারের সামনে একজন শোকার্ত নারী। এখানেই রব প্রাথমিক স্কুলের শিুদের নিয়ে আসা হয়। উভারডে, টেক্সাস , মে ২৪,২০২২।

টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলিচালনার ঘটনায় একজন শিক্ষক এবং ১৮ জন শিশু-শিক্ষার্থী প্রাণ হারিয়েছে এবং ১৮ বছর বয়সী বন্দুকধারীও মারা গেছে।

টেক্সাসের গভর্ণর গ্রেগ অ্যাবট বলেন স্যান অ্যান্টনিও থেকে প্রায় ৮৫ মাইল পশ্চিমে উভালডেতে একজন স্থানীয় লোক রব এলিমেন্টারি স্কুলে গুলি চালাতে শুরু করে। টেক্সাসের ইতিহাসে এটি ছিল স্কুলে সব চেয়ে প্রাণঘাতী হামলা।গভর্ণর বলেন, “সে ভয়াবহ এবং কল্পনাতীত ভাবে গুলি করে এবং হত্যা করে ১৪ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষককে”। তিনি আরও বলেন সে দু জন পুলিশকেও গুলি করে । তারা আহত হয়েছে কিন্তু আশা করা হচ্ছে তারা প্রাণে বেঁচে যাবে। অ্যাবট বলেন এই বন্দুকধারীটি ঐ সমাজেরই বাশিন্দা এবং একটি হ্যান্ডগান ও সম্ভবত একটি রাইফেল নিয়ে স্কুলটিতে প্রবেশ করে এবং গুলি চালানো শুরু করে।

গভর্ণর এই গুলিচালনাকারীকে সালভাদর রামোস বলে উল্লেখ করে এবং জানান সম্ভবত পুলিশ পাল্টা গুলি চালিয়ে তাকে হত্যা করে কিন্তু এখনও ঘটনার তদন্ত চলছে।

উভালডে কনসোলিডেটেড ইন্ডেপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের পুলিশ প্রধান পেইট আরেডন্ডো এক সংবাদ সম্মেলনে বলেন যে বন্দুকধারীটি একাই এ ঘটনা ঘটিয়েছে।

এটা তাত্ক্ষণিক ভাবে পরিস্কার নয় যে নিহতরা ছাড়া আর কতজন আহত হয়েছে তবে আরেডন্ডো বলছেন “অনেকেই আহত” হয়েছেন। এর আগে উভালডে মেমোরিয়েল হাসপাতাল জানায় সেখানে ১৩ জন শিশুকে নেওয়া হয়। অন্য আরেকটি হাসপাতাল জানিয়েছে যে ৬৬ বছর বয়সী একজন নারীর অবস্থা সংকটজনক।

চার বছর আগে হিউস্টন এলাকায় স্যান্টা ফে উচ্চ বিদ্যালয়ে একজন বন্দুকধারী ১০ জনকে গুলি করে হত্যা করে।

This item is part of
XS
SM
MD
LG