অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় পৌঁছেছে গাফফার চৌধুরীর মরদেহ

ঢাকায় পৌঁছেছে গাফফার চৌধুরীর মরদেহ
ঢাকায় পৌঁছেছে গাফফার চৌধুরীর মরদেহ

অমর একুশের গানের রচয়িতা দেশবরেণ্য সাংবাদিক, লেখক, কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী মরদেহ শনিবার (২৮ মে) ঢাকায় পৌঁছেছে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, “লন্ডন থেকে গাফফার চৌধুরীর মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বেলা ১১টা ০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।”

গার্ড অব অনার প্রদান এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা, এবং সাংবাদিকদের শ্রদ্ধা নিবেদনের পর, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আবদুল গাফফার চৌধুরীকে দাফন করার স্থান নির্ধারিত করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় আবদুল গাফ্ফার চৌধুরী স্ত্রীর চিকিৎসার জন্য ১৯৭৪ সালে লন্ডনে যান।

সেখানকার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ মে প্রবীণ এই সাংবাদিক ৮৮ বছর বয়সে মারা যান।

পরের দিন লন্ডনের ব্রিক লেন মসজিদে প্রথম নামাজে জানাজার পর ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায় ও অন্যান্য অনুরাগীরা বিশিষ্ট লেখক ও কলামিস্ট গাফফার চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানান।

This item is part of
XS
SM
MD
LG