অ্যাকসেসিবিলিটি লিংক

আরও শক্তিশালী রকেট লঞ্চার সরবরাহ করতে ইউক্রেনের সাথে আলাপে যুক্তরাষ্ট্র

লুহানস্ক অঞ্চলের লিসিশ্যাঙ্কস এর নিকটবর্তী যুদ্ধক্ষেত্রে রুশ সৈন্যদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করছে ইউক্রেনের গোলন্দাজরা, ১২ এপ্রিল ২০২২। (ফাইল ফটো)
লুহানস্ক অঞ্চলের লিসিশ্যাঙ্কস এর নিকটবর্তী যুদ্ধক্ষেত্রে রুশ সৈন্যদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করছে ইউক্রেনের গোলন্দাজরা, ১২ এপ্রিল ২০২২। (ফাইল ফটো)

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্বীকার করেছেন যে, নতুন ও আরও অত্যাধুনিক অস্ত্রের জন্য ইউক্রেনের অনুরোধ বিষয়ে তারা ইউক্রেনের কর্মকর্তাদের সাথে বারবার আলাপ করেছেন। তবে, কাছাকাছি সময়ে এমন ধরণের অস্ত্র সরবরাহ করা হবে কিনা, সে বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। এ ধরণের অস্ত্র ডনব্যাসে রাশিয়ার অর্জন প্রতিহত করতে সহায়তা করবে।

ইউক্রেন কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রের কাছে আমেরিকায় তৈরি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস বা এমএলআরএস -এর জন্য অনুরোধ জানিয়ে আসছে। এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সরবরাহ করা হাওইটজার ও অন্যান্য কামানের তুলনায় এগুলো আরও শক্তিশালী ও সহজে পরিবহনযোগ্য।

পেন্টাগনের প্রেস সচিব জন কার্বি সংবাদদাতাদের বলেন, “মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম হিসেবে পরিচিত [অস্ত্রের] বিষয়ে গোপনে এবং প্রকাশ্যে ইউক্রেনের করা অনুরোধের ব্যাপারে আমরা সতর্ক ও অবহিত রয়েছি। কিন্তু এখনও সিদ্ধান্ত না হওয়ায় আমি এর থেকে বেশি কিছু বলব না।”


তবে, কিছু কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, রাশিয়ার সর্বসাম্প্রতিক আগ্রাসন প্রতিহত করতে সাহায্য করার জন্য, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হয়ত ইউক্রেনে এমএলআরএস পাঠাতে রাজি আছেন।


পরিচয় গোপন রাখার শর্তে সিএনএন এর সাথে কথা বলার সময়ে, যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা জানান যে, ইউক্রেনে কিছু এমএলআরএস পাঠানোর পক্ষে ঝুঁকছে বাইডেন প্রশাসন। সামনের সপ্তাহে এমন ঘোষণার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়।

শুক্রবার আরও পরের দিকে , পলিটিকো’র সাথে আলাপকালে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা নিশ্চিত করেন যে, ইউক্রেনে এমএলআরএস পাঠানোর পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, তবে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


ইউক্রেনের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল ভ্যালেরি ঝালুঝনি বৃহস্পতিবার টেলিগ্রামে এমন অস্ত্রের জন্য আহ্বান করেন যে “অস্ত্র আমাদেরকে অনেক দূরে থাকা শত্রুকে আঘাত করতে সক্ষম করবে।”

প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরভ সতর্ক করেন যে, রাশিয়ার ভূখন্ডে আঘাত হানতে পারে এমন অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করলে, সেটা হবে “উত্তেজনা বৃদ্ধির দিকে এক গুরুতর পদক্ষেপ, যা অগ্রহণযোগ্য।”

This item is part of
XS
SM
MD
LG