অ্যাকসেসিবিলিটি লিংক

যশোরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

বাংলাদেশের যশোরের বাঘারপাড়ায়, একসাথে পুকুরে গোসল করতে নেমে তিন শিশু মারা গেছে। সোমবার (৩০ মে) দুপুরে বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, দক্ষিণ শ্রীরামপুরের হারুন মোল্যার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৮) এবং সাঈদ মোল্যার ছেলে হোসাইন (৫)।

বাসুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান সরদার বলেন, “দুপুরে ওই এলাকার চার শিশু পাশের পুকুরে গোসল করতে যায়। তাদের মধ্যে তিনজন পুকুরে ডুবে যায়। আরেক শিশু দৌড়ে বাড়ি ফিরে সবাইকে খবর দেয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত পুকুরে নেমে শিশুদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন ঘটনার সত্যততা স্বীকার করে বলেন, “দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে এ দুর্ঘটনাটি ঘটে।”

ওসি আরও বলেন, “পুকুরটি গভীর ও বাচ্চারা সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হয়েছে।”

XS
SM
MD
LG