অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না: শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বাংলাদেশে চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের শ্রেণি মূল্যায়নের মাধ্যমে, পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তবে, তারা শিক্ষা বোর্ড থেকে সনদ পাবে।

রবিবার (৫ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে, ডা. দীপু মনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা আসবে।

This item is part of
XS
SM
MD
LG