বাংলাদেশে খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন দাম ১ জুন থেকে কার্যকর হবে।
রবিবার (৫ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবু ফারুক এক ভার্চুয়াল ব্রিফিংয়ে কমিশনের এ সিদ্ধান্তের কথা জানান।
ঘোষণা অনুযায়ী, গ্যাসের দাম গড়ে ঘনমিটার প্রতি ৯ দশমিক ৭০ টাকা থেকে বাড়িয়ে ১১ দশমিক ৯১ টাকা করা হয়েছে। এর ফলে, আবাসিক পর্যায়ের গ্রাহকদের এক চুলার জন্য প্রতি মাসে ৯২৫ টাকার পরিবর্তে ৯৯০ টাকা (৭.০৩ শতাংশ বৃদ্ধি) এবং দুই চুলার জন্য ৯২৫ টাকার পরিবর্তে এক হাজার ৮০ টাকা (১০.৭৭ শতাংশ বৃদ্ধি) প্রদান করতে হবে।