অ্যাকসেসিবিলিটি লিংক

কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতি সম্পর্কে প্রতিবেদন চেয়েছে বিজিএমইএ

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ৫ জুন, ২০২২।
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ৫ জুন, ২০২২।
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে, কন্টেইনারের ক্ষয়-ক্ষতির প্রতিবেদন চেয়েছে, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ-এর চট্টগ্রামের সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, “এ বিষয়ে তথ্য চেয়ে বিজিএমইএ একটি সার্কুলার প্রদান করেছে। সব তথ্য পাওয়ার পর ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাবে।”

তিনি বলেন, “বিএমের ডিপোতে রপ্তানি বোঝাই কন্টেইনারই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, ঠিক কতগুলো কন্টেইনার পুড়ে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

রাকিবুল আলম চৌধুরী বলেন, “আগুন এখনও অব্যাহত রয়েছে। তাই, সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্থ কন্টেইনারের সঠিক সংখ্যা অনুমান করা যাচ্ছে না। এটা করতে এক সপ্তাহ সময় লাগতে পারে।”

This item is part of
XS
SM
MD
LG