অ্যাকসেসিবিলিটি লিংক

৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া

সোল-এর এক রেলওয়ে স্টেশনে এক সংবাদ সম্প্রচারে উত্তর কোরিয়ার এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফাইল ফুটেজ দেখানোর সময়ে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি, ৫ জুন ২০২২।
সোল-এর এক রেলওয়ে স্টেশনে এক সংবাদ সম্প্রচারে উত্তর কোরিয়ার এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফাইল ফুটেজ দেখানোর সময়ে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি, ৫ জুন ২০২২।

উত্তর কোরিয়া রবিবার আটটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। এটি ক্ষেপণাস্ত্র পরীক্ষায় এক ব্যাপক তীব্রতা বৃদ্ধি। এ বছর ইতোমধ্যেই উত্তর কোরিয়া অন্য যে কোন সময়ের চাইতে বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

স্থানীয় সময় সকাল ৯:০৮ এবং ৯:৪৩-এর মধ্যে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানায়।

এটি এ বছর উত্তর কোরিয়ার ১৮তম দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন যে এমন শক্তির প্রদর্শনীতে দ্রুতই পারমাণবিক পরীক্ষাও যুক্ত হতে পারে।

জাপানের উপকূলবর্তী সমুদ্র এলাকায় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া এক যৌথ সামরিক মহড়া করার পর, উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই উৎক্ষেপণ করা হল।

উত্তর কোরিয়ার উস্কানির বিরুদ্ধে সক্ষমতা জোরদার করার উদ্দেশে মিত্র এই দুই দেশ তিনদিনব্যাপী ঐ মহড়া করে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়। মহড়ায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার, ইউএসএস রনাল্ড রেগ্যানও অংশ নেয়।

দক্ষিণ কোরিয়ার নবাগত রক্ষণশীল প্রেসিডেন্ট, ইয়ুন সুক ইয়োল, পারমাণবিক অস্ত্রধর উত্তর কোরিয়াকে প্রতিহত করতে আরও বড় পরিসরে যৌথ সামরিক মহড়ার আহ্বান জানিয়েছেন।

সর্বসাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদে এক জরুরি সভা করে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর নিন্দা জানায়।

This item is part of
XS
SM
MD
LG