অ্যাকসেসিবিলিটি লিংক

হৃদরোগে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড

বাংলাদেশ জাতীযতাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া
বাংলাদেশ জাতীযতাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করায়, শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে তাকে, বাংলাদেশের রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, “বিএনপি চেয়ারপার্সনকে ভোর ৩টা ২০ মিনিটে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড, শনিবার (১১ জুন) জানিয়েছে,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

এদিকে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, “বিএনপি চেয়ারপারসনের এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে গঠিত ১২ সদস্যের মেডিকেল বোর্ডের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।”

ডা. জাহিদ হোসেন আরও বলেন, “ম্যাডামের তীব্র করোনারি হার্ট অ্যাটাক হয়েছে। মেডিকেল বোর্ড খুব দ্রুত তার এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। মেডিকেল বোর্ড খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরিবারের সদস্যদের ব্যবস্থা নিতে বলেছে।”

শনিবার সকাল ১১টা ১০ মিনিটে মেডিকেল বোর্ড জরুরি বৈঠকে বসে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা এবং তার হার্টের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে।

ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হার্ট, লিভার ও কিডনির জটিলতাসহ নানা জটিল রোগে ভুগছেন। তার বিদেশে উন্নত চিকিৎসা নেয়া দরকার। সরকার দীর্ঘদিন ধরে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে অস্বীকার করে আসছে।”

This item is part of
XS
SM
MD
LG