অ্যাকসেসিবিলিটি লিংক

বাজেট বাস্তবায়নে সুশাসন বড় চ্যালেঞ্জ: এফবিসিসিআই

বাংলাদেশি মুদ্রা
বাংলাদেশি মুদ্রা

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সুশাসন একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

শনিবার (১১ জুন) বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিলে, এফবিসিসিআই ভবনে বাজেট-উত্তর প্রতিক্রিয়া বিষয়ক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এ মন্তব্য করেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, “করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতির মুখে, জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাজেটের আকার খুবই সময়োপযোগী। তবে, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে, দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও তত্ত্বাবধানের গুণমান ক্রমাগত উন্নয়নের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা ও পরিকল্পনা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।”

এছাড়া, কর্মসংস্থান বৃদ্ধি, অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি, খাদ্য উৎপাদন বৃদ্ধি, সার ভর্তুকি অব্যাহত রাখা, স্বাস্থ্য, শিক্ষা, মানবসম্পদ উন্নয়নের ওপর জোর দেয়া, রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ উন্নয়ন, প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের সম্পূর্ন বাস্তবায়ন ও সামাজিক নিরাপত্তা উদ্যোগ সম্প্রসারণের বিষয়গুলো বাজেটে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে এফবিসিসিআই।

কর ও ভ্যাট সংক্রান্ত এফবিসিসিআইয়ের সুপারিশ বাস্তবায়ন না করায়, অসন্তোষ প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, “ব্যবসায়ীদের এই সংগঠন অর্থপাচার সমর্থন করে না। এটা সৎ ব্যবসায়ীদের নিরুৎসাহিত করবে।”

This item is part of
XS
SM
MD
LG