অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যাকাউন্টিং সিস্টেমে স্বচ্ছতা আনতে ‘আর্থিক ও ব্যয় নিরীক্ষা’ বাস্তবায়নের দাবি আইসিএমএবির

অ্যাকাউন্টিং সিস্টেমে স্বচ্ছতা আনতে ‘আর্থিক ও ব্যয় নিরীক্ষা’ বাস্তবায়নের দাবি আইসিএমএবির
অ্যাকাউন্টিং সিস্টেমে স্বচ্ছতা আনতে ‘আর্থিক ও ব্যয় নিরীক্ষা’ বাস্তবায়নের দাবি আইসিএমএবির
বাংলাদেশে কাউন্টিং সিস্টেমে স্বচ্ছতা আনতে, ‘আর্থিক নিরীক্ষা’র পাশাপাশি ‘ব্যয় নিরীক্ষা’ বাস্তবায়নের দাবি জানিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। শনিবার (১১ জুন) সংস্থাটির বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায়, তিনি এ কথা বলেন আইসিএমএবি সভাপতি মো. মামুনুর রশীদ।

আইসিএমএবি সভাপতি বলেন, “প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশে এটি এখন বাধ্যতামূলক।”

মামুনুর রশীদ বলেন, “এ বছর ভ্যাট আইনে অনেক বাস্তব ও ব্যবসা-বান্ধব পদক্ষেপ নেয়া হলেও, ব্যবসা সহজ, স্বচ্ছ ও রাজস্ব বাড়াতে সিএমএ অন্তর্ভুক্ত করে আরও পদক্ষেপ নিতে হবে।”

তিনি বলেন, “একটি সঠিক ও স্বচ্ছ অ্যাকাউন্টিং সিস্টেমের জন্য এবং রাজস্ব বৃদ্ধির জন্য, অ্যাকাউন্টিং স্টেটমেন্টে সিএমএ দ্বারা প্রত্যয়িত পণ্য বিক্রির মূল্য উল্লেখ থাকা উচিৎ।”

আইসিএমএবি সভাপতি বলেন, “যদি ইনপুট আউটপুট সহগ (মুসক ৪.৩) সিএমএ দ্বারা প্রত্যয়িত হয়, তাহলে সঠিক মূল্যে ভ্যাট সংগ্রহ করা সম্ভব হবে। সিএমএ-এর সার্টিফিকেশন নিশ্চিত করবে, (কিছু নির্দিষ্ট ক্ষেত্র ছাড়া) এমন পণ্যের মূল্যের পুনঃনিরীক্ষার প্রয়োজন হবে না।”

মামুনুর রশীদ বলেন, “প্রবীণ নাগরিক, যাদের আয়ের একমাত্র উৎস পেনশন এবং সঞ্চয়পত্রের সুদ; তাদের আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেয়া উচিৎ।”

This item is part of
XS
SM
MD
LG