অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি সফরের ব্যাপারে 'এখনও' কোনও সিদ্ধান্ত নেননি -- বললেন বাইডেন

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আমেরিকার শীর্ষ সম্মেলনে যোগদানের পর প্রস্থানের উদ্দেশ্যে এয়ার ফোর্স ওয়ানে চড়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ১১ জুন, ২০২২।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আমেরিকার শীর্ষ সম্মেলনে যোগদানের পর প্রস্থানের উদ্দেশ্যে এয়ার ফোর্স ওয়ানে চড়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ১১ জুন, ২০২২।

সৌদি আরব সফরের সম্ভাবনা শুরু হবার এক সপ্তাহ পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি দেশটিতে যাবেন কিনা, সে ব্যাপারে "এখনও" কোনও সিদ্ধান্ত নেননি।

এর আগে বিভিন্ন সূত্র জানিয়েছিল, জুনের শেষ দিকে ইউরোপ ও ইসরাইল সফরের পাশাপাশি সৌদি আরব সফরের পরিকল্পনা করছিলেন বাইডেন।

হোয়াইট হাউজ বলেছে, প্রেসিডেন্ট বাইডেন মনে করেন যে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৮ সালে তুরস্কে, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগজিকে হত্যার ক্ষেত্রে তার ভূমিকার জন্য "অপরাধী"।

This item is part of
XS
SM
MD
LG