অ্যাকসেসিবিলিটি লিংক

চার মোবাইল অপারেটরকে সাত কোটি ৬৫ লাখ টাকা জরিমানা করেছে বিটিআরসি

বাংলাদেশের রাজধানী ঢাকায় দেশের বৃহত্তম মোবাইল ফোন সেবা দানকারী কোম্পানি "গ্রামীণফোন"-এর বিজ্ঞাপন আকারে একটি বিশাল মোবাইল ফোন দেখা যাচ্ছে। (ফাইল ছবি)
বাংলাদেশের রাজধানী ঢাকায় দেশের বৃহত্তম মোবাইল ফোন সেবা দানকারী কোম্পানি "গ্রামীণফোন"-এর বিজ্ঞাপন আকারে একটি বিশাল মোবাইল ফোন দেখা যাচ্ছে। (ফাইল ছবি)

অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) ব্যবহারের অভিযোগে, বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানার টেলিকম অপারেটর টেলিটকসহ চারটি মোবাইল ফোন অপারেটরকে, সাত কোটি ৬৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে, “কমিশনের নির্দেশনা ও লাইসেন্সের শর্ত অমান্য করায় বিটিআরসি টেলিটককে ৫ কোটি টাকা, রবিকে ২ কোটি টাকা এবং গ্রামীণফোন ও বাংলালিংককে যথাক্রমে ৫০ লাখ ও ১৫ লাখ টাকা জরিমানা করেছে।”

এসব অপারেটরকে ৩০ জুনের মধ্যে প্রশাসনিক জরিমানা পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।

বিটিআরসির সচিব মো. নুরুল হাফিজ স্বাক্ষরিত চিঠিটি, সম্প্রতি সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের কাছে পাঠানো হয়েছে বলেও কমিশন জানিয়েছে।

বিভিন্ন সময়ে অভিযান পরিচালনার সময় অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম (সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল) জব্দের অভিযোগের ওপর শুনানি শেষে বিটিআরসি এসব অপারেটরকে জরিমানা করে। কিছু নির্দেশনা মেনে চলতে, অপারেটরদের সতর্কও করেছে বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “টেলিটকের ৩২ হাজার ৮৪৫টি, রবির ১৬ হাজার ৩৯০টি, গ্রামীণফোনের দুই হাজার ৩৫৬টি ও বাংলালিংকের ৭৫৩টি সিম জব্দ করেছে কমিশন।”

This item is part of
XS
SM
MD
LG