অ্যাকসেসিবিলিটি লিংক

সর্বশেষ কোভিড-১৯ বিধিনিষেধের মধ্যে একটি প্রত্যাহার করলো অস্ট্রেলিয়া

 ফাইল ছবি ছ অস্ট্রেলিয়ার সিডনিতে পথের ধারের দোকানের কাছে মাস্ক পরা ও মাস্কবিহীন মানুষের ভিড় । নভেম্বর ৯,২০২১ F
ফাইল ছবি ছ অস্ট্রেলিয়ার সিডনিতে পথের ধারের দোকানের কাছে মাস্ক পরা ও মাস্কবিহীন মানুষের ভিড় । নভেম্বর ৯,২০২১ F

অনেক অস্ট্রেলিয়াবাসীর জন্য মহামারীর সবচেয়ে দৃশ্যমান প্রতীকগুলোর একটি হলো মাস্ক।

আড়াই কোটি মানুষের দেশটিতে বিশ্বের সবচেয়ে কঠোর রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। দেশটির সীমান্ত বেশিরভাগ বিদেশী নাগরিকের জন্য ২ বছরের জন্য বন্ধ ছিল এবং দেশটিতে কঠোর লকডাউন আরোপ করা হয়েছিল। মেডিকেল স্টাফ এবং শিক্ষকসহ মূল কর্মীদেরকে টিকা দেয়ার আদেশের সাথে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল, যদিও অনেক নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার চারপাশের প্রশাসনিক অঞ্চলসহ, নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ড রাজ্যগুলোর বিমানবন্দরগুলোতে বাধ্যতামূলকভাবে আর মাস্ক পরতে হবে না। শনিবার থেকে পশ্চিম অস্ট্রেলিয়ায়ও এটি কার্যকর হবে। দক্ষিণ অস্ট্রেলিয়া বা ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারের কাছ থেকে মাস্ক না পরা বিষয় কোনো ঘোষণা আসেনি।

সরকারি তথ্য অনুসারে, অস্ট্রেলিয়া মহামারী চলাকালীন প্রায় ৭৭ লাখ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। ৯ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।

১৬ বছরের বেশি বয়সী জনসংখ্যার ৯৫ শতাংশ কোভিড-১৯ টিকার দুটি ডোজ নিয়েছে। প্রায় ৭০ শতাংশ জনগণ বুস্টার ডোজ নিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG